খুলনার দিঘলিয়ায় সমীর ভট্ট নামের এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার মোল্লাডাঙ্গা এলাকা থেকে শনিবার (৪ জুলাই) রাত ৮টার দিকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সমীর ভট্টের বয়স ৪০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডস্থলের কিছু দূর থেকে নিহতের ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নয় অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, হত্যাকারীর সম্পর্কে থানায় কোনো অভিযোগ নেই। এ বিষয়ে তদন্ত চলছে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।