টাঙ্গাইলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম

টাঙ্গাইল জেলায় মাসুদ মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে মাসুদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের লাল মাহমুদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. ফরহাদ আলী বলেন, ভোর সাড়ে ৫টায় স্থানীয়রা মাসুদের মরদেহ দেখে আমাকে খবর দেয়। পরে গিয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। এটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড। কারণ তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত