বাংলার ঐতিহ্যবাহী মৌসুমি ফলের সমাহারে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম (বিজেএফ) ফল উৎসবের আয়োজন করেছে।
সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আর কে মিশন রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে আম, জাম, কাঁঠাল, ড্রাগন, কলা, আনারস, লটকনসহ দেশীয় নানা মৌসুমি ফলের সমাহারে ভরপুর ছিল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ইংরেজি দৈনিক ডেইলি এক্সপ্রেস এর বার্তা সম্পাদক মো. সাহিদুল ইসলাম সাহিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর এর সিনিয়র সহসম্পাদক জাফরুল আলম।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— সংগঠনের সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশের আলো’র সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু, সিনিয়র সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহানাজ পলি, সিনিয়র সহসভাপতি নাসরিন গীতি, সিনিয়র সাংবাদিক সৈয়দ আলী আশফার, শরিফুল হক পাভেল, মাসুদ রানা, আতিকুল ইসলাম, মনসুর আহমেদ, মো. জীবন, নাসরিন সুলতানা, সাফায়েত হোসেন, রুবেল, ইকলাস, ইউসুফ দীপু, বাবর প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক একটি সাংবাদিক সংগঠন।