বেলতলীর ঝোপঝাড় থেকে ২ শর্টগানসহ গুলি উদ্ধার 

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:৪২ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ার পাশ্ববর্তী চাঁদপুর জেলার মতলব (উ:) বেলতলীতে এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে ০২টি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

র‍্যাব-১১ সূত্রে জানা যায়,সোমবার (৬জুন) রাত ১:৪৫টায় র‍্যাব ১১, সিপিএসসি এর আভিযানিক দল টহলরত অবস্থায় সংবাদ পান যে, চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বেলতলি নয়াকান্দি এলাকার ঝোঁপের  মধ্যে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে।  টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি উদ্ধার করে এবং পরবর্তীতে ব্যাগটির মুখ খুলে ০২ টি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয় ।

র‍্যাব-১১ আরও জানায়, অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে মতলব (উ) থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, র‍্যাবের উদ্ধার করা অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, বেলতলীর নয়াকান্দী এলাকায় ঝোপঝাড় থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। 

উল্লেখ্য বেলতলী বাজার এলাকাটি গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর ডাকাত কবলিত প্রত্যন্ত শিমুলিয়া, বালুয়াকান্দী, জামালপুর গ্রামের মানুষ দৈনন্দিন চাহিদা পূরণ করে ও অধিকাংশ মানুষ জন এই পথেই যাতায়াত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত