স্থলজ-জলজ সবচেয়ে বিষধর সাপ

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০১:২৯ এএম

হাইড্রোফিস বেলচেরি, সাধারণত অস্পষ্ট বা বিবর্ণ ডোরাযুক্ত (ব্যান্ড) সামুদ্রিক সাপ হিসেবে বা শুধু বেলচার নামেও পরিচিত। এটি অত্যন্ত বিষধর ইলাপিডি পরিবারের একটি সাপ। এটি শান্ত ও ভীতু স্বভাবের বা কামড় দিতে উৎসাহী নয় ধরনের সাপ। তবে একে বেশি খোঁচাখুঁচি করলে আত্মরক্ষার্থে কামড় দিতে পারে। সাধারণত সামুদ্রিক জেলেদের জালে আটকে জেলেরা এদের কামড়ের শিকার হয়। তবে এক-চতুর্থাংশ কামড়ে এরা মারণাত্মক বিষ ঢালে, অধিকাংশ কামড়ে বিষ ঢালে না। এই সামুদ্রিক বেলচারকে অনেক সময় ভুল করে হুক-নওশেদ সামুদ্রিক সাপ বলে থাকেন অনেকেই। বেলচার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ। অন্যদিকে ইনল্যান্ড তাইপান হলো শুধু স্থলভাগের সবচেয়ে বিষধর সাপ। কিন্তু হাইড্রোফিস বেলচেরি স্থলজ বা জলজের সবচেয়ে বিষধর সাপ।

এই সাপের মাত্র কয়েক মিলিগ্রাম বিষই ১০০০ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এদের বিষের পরিমাণও বেশি। সাগরের গভীরে এদের বিচরণ থাকায় সাধারণত জেলেরা এই সাপের কামড়ের শিকার বেশি হন। জেলেরা যখন জাল তোলেন তখন সমুদ্রের তলদেশ থেকে এরা জালের সঙ্গে উঠে আসে। বেলচার উত্তর-পূর্ব এশিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার সাগরে বেশি দেখা যায়। তবে মজার ব্যাপার হলো একটু আদর পেলে এরা সহজেই বশ মানে। বেলচার একটি মাঝারি মাপের সাপ, একটি পূর্ণবয়স্ক বেলচারের দৈর্ঘ্য ০.৫ থেকে ১ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর চিকন শরীর সাধারণত হালকা হলুদাভ থেকে সবুজাভ রঙের। এর মাথাটি বেশ ছোট কিন্তু জলজ পরিবেশের জন্য উপযুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত