সেমি থেকে নতুন বলে বিশ্বকাপ

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ এএম

শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ের শেষে সামনে এখন কোয়ার্টার ফাইনালের মহারণ। তবে ফুটবলবিশ্বের নজর এখনই টুর্নামেন্টের একদম শেষ অঙ্কে, যেখানে ট্রফি নির্ধারণের জন্য বাকি থাকবে মাত্র চার ম্যাচ। জমজমাট সেই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং মেগা ফাইনালের মতো ব্লকবাস্টার ম্যাচগুলোর জন্য সম্পূর্ণ নতুন অফিশিয়াল ম্যাচ বল উন্মোচন করা হয়েছে। শেষ চারের সেই চূড়ান্ত উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে এবার মাঠে গড়াচ্ছে বিশেষভাবে নকশাকৃত বলÑ‘ট্রিওন্ডা ফাইনাল’। এই বিশেষ বলটির ডিজাইন বা নকশা করা হয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে কাক্সিক্ষত ট্রফি ছোঁয়ার রোমাঞ্চকর পথচলাকে কেন্দ্র করে। একই সঙ্গে, ইতিহাস গড়া এবারের ২০২৬ বিশ্বকাপের আয়োজক তিন দেশের যে ১৬টি শহর ফুটবল মহোৎসবের সাক্ষী হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে শহরগুলোর নাম ও ঐতিহ্যকে বলটির গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্বকাপের শেষ চারের এই নতুন বলটি কেবল মাঠের ফুটবলকেই নিখুঁত করবে না, বরং বিশ্বমঞ্চের সোনালি স্মৃতির স্মারক হিসেবেও থেকে যাবে। আগামী ১৯ জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্বের নতুন রাজাদের মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট। আর সেই ঐতিহাসিক ফাইনাল ম্যাচসহ মহাগুরুত্বপূর্ণ শেষ চার ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে এই ‘ট্রিওন্ডা ফাইনাল’ বলের স্পর্শেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত