নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে অবৈধ ১১০৭ বোতল স্কাফ সিরাপ, ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- মাছিমপুর এলাকার সামসুদ্দিনের ছেলে মো. ফারুক আহমেদ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল মাছিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক থেকে সিএনজি অটোরিকশায় বস্তা নামানোর সময় তল্লাশি চালিয়ে ১১০৭ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়। পাশাপাশি ব্যবহৃত ট্রাক ও সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ