যুক্তরাষ্ট্রের আগেই ভারতে মুক্তি পাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ এএম

হলিউডের বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ যুক্তরাষ্ট্রের এক দিন আগে ভারতে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর ভারতীয় প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এর এক দিন পর, ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তির কথা রয়েছে ছবিটির।

মুক্তির ৫০ দিন আগে ভারতীয় দর্শকদের জন্য বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়র ও ক্রিস ইভান্স। দীপাবলি উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তারা। ছবিতে রবার্ট ডাউনি জুনিয়রকে দেখা যাবে ভিলেন ডক্টর ডুমের চরিত্রে। অন্যদিকে ক্রিস ইভান্স ফিরছেন স্টিভ রজার্স হিসেবে।

অ্যান্থনি ও জো রুশো পরিচালিত সিনেমাটিতে তিনটি ভিন্ন মহাবিশে^র সুপারহিরোরা এক ভয়াবহ হুমকির মুখোমুখি হবে। ছবিটি প্রযোজনা করেছেন কেভিন ফেইগি, লুই দ’এসপোসিতো ও জোনাথন শোয়ার্টজ। ভারতে ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়ও মুক্তি পাবে সিনেমাটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত