লক্ষ্যহীন আবেগ ধ্বংস ডেকে আনে : কঙ্গনা

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:২৯ এএম

ভারতের পুনেতে রিয়েলটর কেতন আগরওয়াল হত্যাকা-ের প্রধান দুই আসামি সিয়া গোয়েল ও চেতন চৌধুরীর গোপন বিয়ের খবর খতিয়ে দেখছে পুলিশ। সিয়া নিহত কেতনের বাগদত্তা ছিলেন। চ্যাট বিশ্লেষণ করে পুলিশ ধারণা করছে, হত্যাকা-ের কয়েক মাস আগেই সিয়া ও চেতন গোপনে বিয়ে করেছিলেন। আধুনিক সম্পর্কের এমন ভয়াবহ পরিণতি ও অপরাধের দিকে তরুণদের ঝুঁকে পড়া নিয়ে এবার সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই হত্যাকা-ের খবর শেয়ার করে কঙ্গনা আধুনিক ডেটিং সংস্কৃতি ও জীবনযাপনের তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন, ‘হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপস, ড্রাগস, ক্লাব, সবকিছু থাকার পরও যেন মানুষের চাহিদা শেষ হচ্ছে না। কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া অতিরিক্ত আবেগ বা মোহ এমন আত্মবিধ্বংসী রূপ নেয়।’

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এই জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী আরও বলেন, ‘তোমাদের ভেতরের শক্তিকে ক্যারিয়ার বা কোনো সৃজনশীল কাজে ব্যবহার করো। মনকে উদার রাখো, তবে জীবনযাপন করো রক্ষণশীলভাবে। তাহলেই কেবল জেলখানা, একাকিত্ব, নেতিবাচকতা ও মানসিক অবসাদ থেকে দূরে থাকা সম্ভব।’

উল্লেখ্য, কঙ্গনাকে সর্বশেষ মুম্বাইয়ের ২৬/১১ সন্ত্রাসী হামলার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ভারত ভাগ্য বিধাতা’ চলচ্চিত্রে দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত