চট্টগ্রামের হাটহাজারীতে বিষধর সাপের কামড়ে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা নিয়ে যান।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা। অন্য তিনজনের মধ্যে দুজন উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের এবং একজন হাটহাজারী পৌরসভার দেওয়াননগর এলাকার বাসিন্দা।
সাপের কামড়ে আহতরা হলেন-আশরাফুল ইসলাম (২১), আজম (৫০), নিজাম (১৮), তনিমা (২৫) ও নিশান মালাকার (১৬)।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে আজম ও নিশান মালাকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য তাদের স্বজনরা অন্যত্র নিয়ে গেছেন।
ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার