জটিল মানব মন 

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:২৪ এএম

মানুষের মন হচ্ছে-  বুদ্ধি, বিবেক, চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছা এবং কল্পনার এক সমষ্টিগত জটিল রূপ। এটি সমস্ত জ্ঞানীয় মানসিক প্রক্রিয়ার সমন্বয়, যার মাধ্যমে মানুষ পারিপার্শ্বিক অবস্থাকে উপলব্ধি করে। প্রকৃত অর্থে, মনস্তত্ত্ব এক জটিল বিষয়। আর মানুষের মস্তিষ্ক বড় জটিল। এ নিয়ে বিজ্ঞানীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। ভবিষ্যতে মানুষের মস্তিষ্কের রহস্য যত উদঘাটিত হবে আচার, আচরণ, স্বভাব চরিত্রের জটিলতা তত বেরিয়ে আসবে। আসলে মানব মন এক অবিশ্বাস্য ও রহস্যময় জগৎ। এর গঠন ও কার্যপ্রণালিকে প্রায়শই, মহাবিশ্বের সবচেয়ে জটিল বস্তু হিসেবে বিবেচনা করা হয়। ৮৬ বিলিয়নেরও বেশি নিউরনের স্নায়ুজালিকায় ঘেরা মন আবেগ, যুক্তি, স্মৃতি এবং অনুভূতির সমন্বয়ে ঘেরা। বিজ্ঞানীরা মনে করেন, মানুষের মন মূলত মস্তিষ্ক এবং অভিজ্ঞতার এক মিশ্রণ, যা একেকজনের ক্ষেত্রে ভিন্নভাবে কাজ করে। মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন রয়েছে, যা ট্রিলিয়ন ট্রিলিয়ন সংযোগের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। এই বৈদ্যুতিক ও রাসায়নিক মিথস্ক্রিয়া চিন্তা, চেতনা এবং অনুভূতি জন্মায়। মন একইসঙ্গে আবেগপ্রবণ এবং  যৌক্তিক। মস্তিষ্কের লিম্বিক সিস্টেম (যা আবেগ নিয়ন্ত্রণ করে) এবং প্রি-ফ্রন্টাল কর্টেক্স (যা যুক্তি ও বিচারবুদ্ধি পরিচালনা করে)-এর মধ্যকার নিরন্তর টানাপড়েনে আচরণকে বিচিত্র করে তোলে। জিনগত বৈশিষ্ট্য, হরমোনের প্রভাব, সামাজিক পরিবেশ এবং ব্যক্তিগত অভিজ্ঞতার পার্থক্যের কারণে, একই পরিস্থিতিতে দুজন মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত