ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:৩৩ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন রোগী। এর আগের দিন বুধবার ৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ২৫১ জন। এই নিয়ে চলতি মাসের ৯দিনে এক হাজার ৬৪৩ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের। গত মাসে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় ১৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত