বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত
হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি নিজামুল হক ও সাধারণ সম্পাদক হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম।

শুক্রবার (১০ জুলাই) মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে বিএআরএফের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচন করা হয়। নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, ভোরের কাগজের হরলাল রায় সাগর ও কালবেলার ইউসুফ আরেফিনের নেতৃত্বে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি।

নতুন কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে সহ সভাপতি আমাদের সময়ের চপল মাহমুদ, যুগ্ম সম্পাদক এটিএন নিউজের ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক জাগোনিউজের মো.নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক যায়যায়দিনের নুরে আলম, দপ্তর সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার সাইফুল মাসুম।

কার্যনির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ, ইত্তেফাকের মুন্না রায়হান, স্টার নিউজের ফয়জুল সিদ্দিকী, সমকালের জাহিদুর রহমান ও ডেসটিনির শাফিউল আল ইমরান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত