জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর হাত ধরে ২০২৪ সালে যাত্রা শুরু করা ফ্যাশন ব্র্যান্ড ‘ওসান লাইফস্টাইল’ রাজধানীর মিরপুরে তাদের নতুন শোরুম চালু করেছে। মিরপুর-১০ নম্বরের আগোরা ভবনের দ্বিতীয় তলায় ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার মুখে এই আউটলেটটি খোলা হয়। গত শুক্রবার সন্ধ্যায় মেহজাবীন চৌধুরী এবং ব্র্যান্ডটির ক্রিয়েটিভ ডিরেক্টর সানজিদা আলম যৌথভাবে নতুন শোরুমটির উদ্বোধন করেন।
ছেলে ও মেয়েদের ট্রেন্ডিং পোশাক ও ডিজাইনার কালেকশন নিয়ে সাজানো এই আউটলেট উদ্বোধন শেষে মেহজাবীন চৌধুরী বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই ওসান ক্রেতাদের আস্থার ব্র্যান্ডে পরিণত হয়েছে। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ ও ওয়েস্টার্ন গাউনের পাশাপাশি এবার নতুন এক্সেসরিজ যুক্ত হয়েছে। মিরপুরবাসীর জন্য এটি দারুণ এক সুখবর।’
সানজিদা আলম তার স্বপ্নের কথা জানিয়ে বলেন, ‘ওসান মানেই মেহজাবীন আপু। আমাদের লক্ষ্য দেশীয় ব্র্যান্ড হিসেবে ওসানকে একদিন আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়া। মিরপুরে আউটলেট চালুর মাধ্যমে আমাদের স্বপ্নের আরেকটি নতুন অধ্যায় শুরু হলো।’