১৭ গরু চুরির অভিযোগে আটক আর্জেন্টিনা সমর্থক

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৪৫ এএম

নেত্রকোনা সদরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় গরু চুরির অভিযোগে আব্দুস ছালাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। তিনি আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক বলেও জানা গেছে। গতকাল শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম। পুলিশ জানায়, মদনপুর পূর্বপাড়ায় গরু চুরির ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭টি গরু উদ্ধার করা হয়। মদনপুর পূর্বপাড়া গ্রামের আব্দুস ছালামের গোয়ালঘর থেকে ৭টি, রফিকুল ইসলামের গোয়ালঘর থেকে ৩টি, লুত মিয়ার গোয়ালঘর থেকে ৩টিসহ মোট ১৭টি চোরাই গরু উদ্ধার করে। এ সময় আন্তঃজেলা গরু চোরচক্রের সদস্য আব্দুস সালামকে আটক করা হয়।  নেত্রকোনা মডেল থানায় ওসি আল মামুন জানান, চোরকে জ্ঞিাসাবাদ করতে রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত