আগের মতো প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ উদযাপনের অনুমতি প্রদানের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভায় এ অনুমোদন দেওয়া হয়। সভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে উভয় দিবস ১২ আগস্ট একত্রে উদযাপনকালে বর্ষাকাল হওয়ায় দিবসটি উপলক্ষে যুব র্যালি, যুব সমাবেশ এবং যুবমেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন। জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুবমেলার আয়োজন করা হলে কাক্সিক্ষত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে। এমতাবস্থায়, মন্ত্রিসভায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট তারিখে একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
মন্ত্রিসভায় অনুমোদন
১ নভেম্বর জাতীয় যুব দিবস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:২৭ এএম
১ নভেম্বর জাতীয় যুব দিবস
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০