আল-আরাফাহ ইসলামী ব্যাংক

বদিউর রহমান নতুন চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় গতকাল বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে বদিউর রহমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আলহাজ সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বদিউর রহমান আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। এর আগেও ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড এবং হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। এ ছাড়া বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গেও বদিউর রহমান সম্পৃক্ত।

নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান বর্তমানে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি।

আলহাজ সেলিম রহমান এর আগে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ২০২১ এবং ২০২৪ সালে দুই মেয়াদে সফলভাবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত