পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সির দাম কতো?

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১১:১৩ এএম

ফুটবল সম্রাট পেলে’র ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিউ ইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান সোথবিসে রেকর্ড ৪.৯ মিলিয়ন ডলারে (প্রায় ৬০ কোটি টাকা) বিক্রি হয়েছে।

২০২২ সালে প্রয়াত হওয়া ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে যখন এই জার্সিটি পরেছিলেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর। সুইডেনের রাসুন্ডা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে স্বাগতিকদের ৫-২ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, যেখানে পেলে করেছিলেন জোড়া গোল। তিনি এখনও বিশ্বকাপের ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

জার্সির ইতিহাস ও কিছু রেকর্ড

সোথবিস জানিয়েছে, ফুটবল ইতিহাসের জার্সির ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে বিক্রির রেকর্ড। এই তালিকায় শীর্ষে রয়েছে দিয়াগো ম্যারাডোনার বিখ্যাত "হ্যান্ড অব গড" জার্সিটি, যা ২০২২ সালে ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

এর আগে গত মাসে পেলে’র ১৯৫৮ সালের একটি ট্রেডিং কার্ড ৯ লাখ ৭৬ হাজার ডলারে বিক্রি হয়েছিল। ৪.৯ মিলিয়ন ডলারের এই জার্সিটি এখন পেলে’র বিক্রি হওয়া যেকোনো স্মারকের মধ্যে সবচেয়ে দামি।

জার্সিটির মালিকানা যেভাবে বদল হলো

ঐতিহাসিক ফাইনাল শেষে এডসন আরান্তেস দো নাসিমেন্তো—ওরফে পেলে—হাতে সেলাই করা এই জার্সিটি উপহার হিসেবে দিয়েছিলেন তাঁর রুমমেট ও সতীর্থ দিদাকে। কয়েক দশক ধরে জার্সিটি দিদার পরিবারের কাছেই ছিল। এরপর এটি ব্রাজিলের একটি জাদুঘরে রাখা হয় এবং পরবর্তীতে ২০০৪ সালে এক সংগ্রাহক এটি সংগ্রহ করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত