‘এনসিপি রাজনীতি বোঝার আগেই জামায়াতের পকেটে ঢুকে গেছে’

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা রাজনীতি বোঝার আগেই ‘জামায়াতের পকেটে ঢুকে গেছে’-এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিএনপির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতকে সব ইসলামি দল সমর্থন করে না মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনে জামায়াত-শিবিরের ত্যাগ রয়েছে। কিন্তু তাদের কিছু ভুল সিদ্ধান্ত জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে। আর তাদের গুপ্ত রাজনীতি পরিহার করা উচিত।

নুরুল হক নুর বলেন, সম্প্রতি এইচএসসির ছাত্র আন্দোলনে কারা কারা ফুয়েল দিয়েছে, আমরা জানি। শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ফ্যাব্রিকেটেড করে উপস্থাপন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করে গেছে, তা ছিল দেশবিরোধী। সেটাকে টিভি টক শোতে অনেকেই বৈধতা দিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত