বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপাজয়ী দলকে ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেবে ফিফা। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিশেষ এই আংটি পাবেন। ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকী রিং দেওয়া হবে। পরে দলের জন্য নির্ধারিত ৩০টি রিং আলাদাভাবে কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। প্রতিটি রিঙের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে বিজয়ী দেশের পরিচয়। ২,০২৬টি আংটির মধ্যে ৩০টি পাবেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা, আর বাকি ১,৯৯৬টি সমর্থকদের জন্য বিক্রি করা হবে।