নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে জোয়ারের সময় ভেসে আসা একটি অজ্ঞাত পরিচয় অজ্ঞাত ব্যক্তির মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাসি মার্কেট সংলগ্ন কেওড়া বন থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ কবির হোসেন।
তিনি (ওসি) বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর শনিবার (১৮ জুলাই) মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার দুপুরে হাসি মার্কেট সংলগ্ন কেওড়া বনে মরদেহটি পড়ে থাকতে দেখে।
ঘটনাস্থলের নিকটবর্তী নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুমন বণিক বলেন, কেওড়া বাগানটি মূল সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবং কেওড়া বাগানে প্রবল জোয়ারের পানি থাকায় মরদেহটি উদ্ধারে বিলম্ব হয়। শুক্রবার দুপুর থেকে মরদেহটি উদ্ধারের চেষ্টা চালানো হলেও বনে জোয়ারের পানি থাকায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয়। বিকেলে ভাটার সময় পরিস্থিতি অনুকূলে আসলে মরদেহটি উদ্ধার করা হয়।
জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার