শেরপু‌রে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম

শেরপুর জেলার নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রী মারা গেছেন।

নিহতরা হলেন- না‌লিতাবাড়ী উপ‌জেলার বাঘবের খড়িয়াপাড়া নিবাসী একদিল হোসেনের ছে‌লে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং যাত্রী সা‌লেহাবাদ কৃষ্ণপ‌ট্টির আব্দুস সাত্তা‌রের ছে‌লে শহিদুল ইসলাম (৪০)।

পু‌লিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবারাত ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। পরে তিনি অটোরিকশাচালক কামরুল হোসেনকে নিয়ে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

এসময় শেরপুর-না‌লিতাবাড়ী সড়‌কের  চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে বালুর স্তূপের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় স্থানীয় লোকজন অটোরিকশা ও দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার এসআই মোহাম্মদ আব্দুল হান্নান জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা অনুসন্ধান করা হচ্ছে ।‌ সেই সা‌থে নিহতদের মরদেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্ত‌রের আইনানুগ প্রক্রিয়া চল‌ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত