জর্ডানে ইরানের হামলায় মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনাকে "অত্যন্ত দুঃখজনক" বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশন-এর সাংবাদিক হান্না ব্র্যান্ডটের এক প্রশ্নের জবাবে এবং এক সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প এই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, আমরা কখনোই এমন কিছু দেখতে চাই না। তারা আমাদের দেশের সেবায় নিয়োজিত ছিলেন। প্রয়োজনে তারা মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করতেন। তবে তারা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতেন না।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বীর যোদ্ধাদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকুক। তাদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।
শুক্রবার জর্ডানে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার পর শনিবার ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ওই হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হয়।
মার্কিন কর্মকর্তাদের মতে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া বিমান হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার ইরানের সক্ষমতা আরও দুর্বল করা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-কে শাস্তি দেওয়া।
সেন্টকম জানিয়েছে, নিহত দুই সেনাসদস্য ছাড়াও আরও একজন মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন। এর ফলে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে।
খুলনায় মেয়ে হত্যার দায় স্বীকার করলেন বাবা