রাজধানীর পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ পরিচালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে পরিবেশ দিবস পালিত হয়েছে।
বিএনএমপিসি ইকো ক্লাবের আয়োজনে এ দিবস উপলক্ষে কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন। গত ২১ জুলাই মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে র্যালি, দেয়ালিকা উদ্বোধন ও বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ২৬ জুলাই রবিবার বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এবং আগামী ২ আগস্ট রবিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, আমাদের প্রকৃতি, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা রয়েছে। এই আয়োজন শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক গড়ে তুলতে সাহায্য করবে।
অনুষ্ঠানে অবসরে যাওয়া পাঁচ শিক্ষকের হাতে স্মৃতিচিহ্ন হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনের ভালোবাসার প্রতীক হিসেবে শিক্ষকরাও কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন। যা তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখবে।
বাংলা কিউআর সম্প্রসারণে জনতা ব্যাংকের বিশেষ মাঠ কার্যক্রম