কণ্ঠশিল্পী অনন্যা আচার্য্য এবং বেসরকারি টেলিভিশনের প্রযোজক গৌরব যৌথ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। গত ২১ জুলাই মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন হলে সনাতন ধর্মীয় রীতিনীতি ও আচার মেনে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে নবদম্পতিকে শুভকামনা জানান। চট্টলার মেয়ে অনন্যা রিয়েলিটি শোর মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করে স্টেজ ও টেলিভিশনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে গাইবান্ধার সন্তান গৌরব সংবাদমাধ্যমে পরিচিত। জীবনের নতুন এই পথচলায় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে সকলের নিকট আশীর্বাদ প্রার্থনা করেছেন এই নবদম্পতি।
সাত পাকে বাঁধা অনন্যা গৌরব
কীর্তনখোলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম
সাত পাকে বাঁধা অনন্যা গৌরব
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০