‘বাংলাদেশের অভ্যুত্থান দিন দিন বেড়েছে কিন্তু ভারতের কমছে’

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, বাংলাদেশে ঘটে যাওয়া অভ্যুত্থান দিন দিন বেড়েছে কিন্তু ভারতের চলমান আন্দোলন কমে যাচ্ছে। ভারতের আন্দোলন অভ্যুত্থানের দিকে যাবে কি না তা সন্দিহান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশের অভ্যুত্থান দিনে দিনে বাড়লো, কিন্তু আমরা ওইখানেরটা (ভারত) একটু কমার সম্ভাবনা দেখতেছি। ভারতের আন্দোলন অভূত্থানের দিকে যাবে কি না তা সন্দিহান। বিজেপি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং ডানপন্থি রাজনৈতিক দল। তাদের অবস্থাটা কি? যেমন রাহুল গান্ধিকে যেভাবে চ্যাং তোলা করে নিয়ে গেল, এটার ইম্পেক্টটা পজেটিভ হবে না নেগেটিভ হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় অথবা চায়ের দোকান বা অন্য কোথাও তর্ক করতে গিয়ে ধাক্কা-ধাক্কির পর্যায়ে চলে যায়। বিষয়টি ওই সময় অবান্তর মনে হলেও আসলে এটার প্রয়োজন আছে।

এছাড়া বিএনপি সরকারকে বিশ্ববিদ্যালয় নিয়ে পরার্মশ দিয়ে তিনি বলেন, বিএনপি সরকারের একটি পলিসি নেওয়া উচিৎ। এতো বিশ্ববিদ্যালয়ের মত যেখানে সেখানে দোকান না খুলে, যে বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে আছে সেগুলোকে কিভাবে একটি পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করা যায়, গবেষণা ধর্মী প্রতিষ্ঠানে রুপান্তরিত করা যায় সেদিকে তাদের নজর দেওয়া উচিৎ।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে এখানে প্রায় ১,৭০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। অথচ ছেলেদের এবং মেয়েদের জন্য রয়েছে মাত্র একটি করে হল, যেখানে ছেলেদের হলে মাত্র ১২০-১৫০ এবং মেয়েদের হলে ২০০ জনের মতো থাকার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের যদি সকালে ক্লাস শেষে আবার শহরের মেসে গিয়ে গাদাগাদি করে থাকতে হয়, তবে একটি সাধারণ স্কুল-কলেজের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের তফাত কোথায় রইল? একটি বিশ্ববিদ্যালয় থেকে চার-পাঁচ বছর পর শিক্ষার্থীরা যে সর্বজনীন প্রজ্ঞা ও জ্ঞানের ভাণ্ডারে সমৃদ্ধ হয়ে বের হবেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে তা কখনোই সম্ভব নয়।

জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক লিটন আকন্দ সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় ছাত্র শক্তি ও এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত