পদত্যাগ করার পরই চুপ্পুকে গ্রেফতার করতে হবে: জুনায়েদ

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম

পদত্যাগ করার পরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। 

শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘পদত্যাগ করার পরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে। রাজনৈতিক ত্যাগ ও অভিজ্ঞতা আছে এবং জুলাইয়ের আকাঙ্খা ধারণ করে এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি বানাতে হবে।’

এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতির মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই আজ শুক্রবার দুপুরে দেশে ফিরেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত