বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যহীন ও অসীম হওয়ায় শেখ হাসিনার মতো একজন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রীর জন্ম হয়েছে। তাই সংবিধানের সংশোধন নয়, সংস্কার প্রয়োজন। গতকাল শুক্রবার সকালে নীলফামারী আল হেলাল একাডেমির হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি সরকার গঠন করার পর তাদের মধ্যে কর্তৃত্ববাদী মানসিকতার সৃষ্টি হয়েছে। রক্ত দিয়ে অর্জন করা জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে তাতে দেশ একটা সঙ্ঘাতের দিকে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর করার জন্য সবাই এখন একমত হয়েছেন।