অভিজিৎ দীপকে

গণদাবির সামনে কারও ক্ষমতাই চিরস্থায়ী নয়

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে বলেছেন, গণদাবির সামনে কারও ক্ষমতাই চিরস্থায়ী নয়। এটি একটি বড় বিজয়, তবে এটি কেবল শুরু।

শনিবার (২৫ জুলাই) দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভস্থলে অবস্থানকালে তিনি একটি ফোনকলের মাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পান। এরপর উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আমরা পেরেছি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, এটি একটি বড় বিজয়। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে দেশ সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। তবে এটি কেবল শুরু।

প্রসঙ্গত, নীট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের প্রধান দাবিই ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এছাড়া, অন্য দাবিগুলো হলো আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত