পটিয়ায় ৪ আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ 

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম

চট্টগ্রামের পটিয়ায় অভিযানে কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়ান্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দুইটি করে একনলা বন্দুক, দেশীয় তৈরি এলজি, ছয়টি কিরিচ,পাঁচটি রামদা, একটি লোহার কাটার উদ্ধার করা হয়।

শনিবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম শহরের পূর্ব নাসিরাবাদে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

গ্রেপ্তাররা হলেন কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়ার মো. দেলোয়ার হোসেন (৫৪) ও একই এলাকার মো. মহসিন (৩৩)।

ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সাহসী ও সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে।  এর অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই) গোপন খবর পেয়ে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল পটিয়া উপজেলার  কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়ায় মো. দেলোয়ার হোসেনের বসতঘরের খাটের নিচ থেকে ছয়টি কিরিচ, ৫টি রামদা, ১টি লোহা কাটার এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ২টি একনলা বন্দুক ও ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

তিনি বলেন,প্রাথমিক তদন্তে জানা গেছে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসমূহ বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে জেলা ডিবি পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত