দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এ বুলবুল-শাফায়েত-জুয়েল পরিষদ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দিনাজপুর আঞ্চলিক কর কমিশনারের কার্যালয়ে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১০৭ জন ভোটারের মধ্যে ৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান বুলবুল ৬৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আতিকুর রহমান বাবু ২৫টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
অন্যান্য প্রধান পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এদের মধ্যে সহ-সভাপতি পদে সুব্রত মজুমদার ডলার ও অ্যাডভোকেট আবু সাঈদ বাবু, সাধারণ সম্পাদক পদে মোল্লা মোহাম্মদ শাফায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবু তাহের সরকার, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. মাহমুদুল ইসলাম (জুয়েল)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মো. মুনতাসির আজিজ (উপল) ৮৬টি, এ্যাড. মো. মইনুল হোসেন (মামুন) ৮৬টি, এ্যাড. মো. জাকারিয়া হোসেন পেয়েছেন ৮১টি ভোট, প্রণয় এম. রোজারিও ৭৭টি এবং মো. আব্দুল মতিন ৭৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বিজয়ীদের ফলাফল শোনার পর দিনাজপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ঘুটু উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করান।