পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:৫৪ এএম

নিত্যপণ্যের বাজারে শাক-সবজির দাম বৃদ্ধির মধ্যে এবার প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা। গতকাল শনিবার ঢাকার বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে, ৫৫ থেকে ৬০ টাকায়। যা সপ্তাহখানেক আগে ছিল ৩৫ থেকে ৪০ টাকা।

বাজারে প্রতি কেজি ভালো মানের বাছাই করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা। মাঝারি মানের বা তুলনায় ছোট আকারের পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। আর আড়ত পর্যায়ে প্রতি পাল্লা (৫ কেজি) ভালো মানের পেঁয়াজ ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ২০০ থেকে ২২০ টাকার মধ্যে ছিল।

পেঁয়াজের এই মূল্যবৃদ্ধির পেছনে বিভিন্ন এলাকায় বন্যা ও টানা বৃষ্টিতে সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তাদের দাবি, মোকাম থেকে ঢাকায় পেঁয়াজ পরিবহনে মারাত্মক বিঘœ ঘটছে। অনেক এলাকায় গুদামে পানি জমে যাওয়ায় পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে।

দোকানিরা জানান, উত্তরবঙ্গ, ফরিদপুর ও কুষ্টিয়া থেকে মূলত ঢাকায় পেঁয়াজ আসে। কিন্তু গত কয়েক দিনের লাগাতার বৃষ্টির কারণে মোকামেই এখন পেঁয়াজের দাম চড়া। তিনি বলেন, আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়ে আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত