পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
ভাণ্ডারিয়া থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে পুলিশের একটি দল উপজেলার ধাওয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশারিবুনিয়া গ্রামের তিন রাস্তার মোড় এলাকা থেকে আকবর বেপারীর ছেলে মো. ইমরান বেপারীকে (২৮) ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
