লাওসে আন্তর্জাতিক পানি বিষয়ক সভায় অংশ নিলেন এমপি মিলন

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম

এশিয়া ন্যাশনাল এসেম্বিলি ওয়াটার কনসালটেটিভ মিটিং লাওসে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ জাতীয় সংসদের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন, এমপি।

সভার ওভারসিস অ্যান্ড একাডেমিক সেশনে অংশগ্রহণ করেন এ. কে. এম. ফজলুল হক মিলন। এ সময় তিনি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশ থেকে আগত সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত