খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার সোনাডাঙ্গা বাইপাস সড়কের মাঝখানে বড় বড় গর্তে পানি জমে তৈরি হয়েছে জলাশয়। গত ১৩ বছর ধরে সংস্কার না হওয়ায় ৮০০ মিটর সড়কের কোথাও পিচ নেই। ইটের সোলিং ভেঙে কাদা-পানি জমে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে সড়কপথ।
প্রকল্প সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) দীর্ঘদিনের সমন্বয়হীনতা ও মতবিরোধের খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। ২০১৩ সালে কেডিএ ২০ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে সোনাডাঙ্গা বাইপাস সড়কটি নির্মাণ করে। এরপর এই সড়কের দায়িত্ব হস্তান্তর নিয়ে দুই সংস্থার টানাপড়েন শুরু হয়। কেডিএ নিয়ম অনুযায়ী কেসিসি ও এলজিইডির কাছে এই সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তর করার জন্য চিঠি দেয়। কিন্তু সড়কের মাপ ও নির্মাণ পরিকল্পনা-সংক্রান্ত মতবিরোধে তা আটকে যায়।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সিটি বাইপাস সড়কটি নির্মাণ করে কেডিএ। ২০১৫ সালে ২১৬০ মিটার সড়কের ময়ূর ব্রিজের পর থেকে জয় বাংলা মোড় পর্যন্ত এক হাজার ৩৮০ মিটার সড়ক এলজিইডির কাছে হস্তান্তর করা হয়। আর ময়ূর ব্রিজের আগ থেকে সোনাডাঙ্গা মডেল থানা পর্যন্ত ৮০০ মিটার খুলনা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু কেসিসির তৎকালীন মেয়র তালুকদার আব্দুল খালেক এই সড়কের দায়িত্ব নিতে রাজি হন না।
কেডিএ সূত্রে আরও জানা গেছে, ২০২২ সালের শুরুতে এলজিইডি ময়ূর ব্রিজের পর থেকে জয় বাংলা মোড় পর্যন্ত ১ হাজার ৩৮০ মিটার সড়ক সংস্কার করে। কিন্তু ময়ূর ব্রিজের আগ থেকে সোনাডাঙ্গা মডেল থানা পর্যন্ত ৮০০ মিটার সড়ক আর সংস্কার হয়নি। তখন থেকে এই সড়ক বেহাল অবস্থায় পড়ে থাকে।
এ বিষয়ে খুলনা সিটি করপোরেশন বলছে, কেডিএ কর্তৃক ২০১৩ সালে এই সড়কটি কেসিসিকে হস্তান্তর করার সময় নানাবিধ বিপর্যায় দেখা দেয়। উভয় পক্ষের অংশগ্রহণে মাপের সময় কেডিএ কর্তৃপক্ষ প্রকল্পের শর্তানুযায়ী এই সড়কের প্রস্থ ৬০ ফুট বুঝিয়ে দিতে পারে না। বিশেষ করে, এই সড়কের ফোম ফ্যাক্টরির সামনে মাত্র ৪০ ফুট প্রস্থ পাওয়া যায়। এই স্থানে পরিবহনের গাড়ি ক্রসে ব্যাপক ঝুঁকি ও দুর্ঘটনা ঘটে। তাছাড়া এই সড়কের ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পনানুযায়ী করা হয়নি। সবমিলে শহরে প্রবেশের এই সড়কটির পরিমাপ ও নির্মাণ পরিকল্পনা প্রশ্নবদ্ধি থাকায় কেসিসি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে।
প্রকল্পের পরিচালক খুলনা সিটি করপোরেশনের প্রকৌশলী আবির-উল-জব্বার বলেন, দীর্ঘ ১৩ বছর পর ৮০০ মিটার সোনাডাঙ্গা বাইপাস সড়কটি অত্যাধুনিকভাবে নতুন পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা হবে। কেডিএ যে পরিকল্পনায় এই সড়ক নির্মাণ করেছিল তা নগরবাসীর জন্য হিতে বিপরীত হয়েছে। নতুন পরিকল্পনায় এই সড়কে আরসিসি ঢালাইয়ের পাশাপাশি মিড আইল্যান্ড, আউটলেট ড্রেন, ফুটপাত বা আইল্যান্ডের জন্য উঁচু বাঁধানো কার্ব স্টোন এবং ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করা হবে। এ জন্য প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি টাকা।
এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এই প্রকল্পের জন্য নতুন করে টেন্ডার আহ্বানের প্রক্রিয়া চলমান রয়েছে। তার আগে প্রাথমিকভাবে ইট সোলিং করে সড়কটিতে যানবাহন চলাচলের জন্য উপযোগী করা হচ্ছে।’
সড়ক নয় যেন খণ্ড খণ্ড জলাশয়
দিলীপ বর্মণ, খুলনা
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৭:৩০ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
সড়ক নয় যেন খণ্ড খণ্ড জলাশয়
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
