পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের বৈঠক

সামনে ইতিবাচক অনেক অগ্রগতি ও সম্ভাবনা রয়েছে

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করতে কীভাবে একসাথে কাজ করা যায়, তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সফল আলোচনা হয়েছে— এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

সার্জিও গর লেখেন, 'বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে অত্যন্ত ভালো লেগেছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করতে কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি, তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।' সামনে ইতিবাচক অনেক অগ্রগতি ও সম্ভাবনা রয়েছে বলেও পোস্টে জানান গর।

উল্লেখ্য, তিন দিনের সফরে এদিন দুপুরে ঢাকায় পৌঁছান ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সফর শেষে শনিবার দিল্লি ফিরবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত