জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি সভায় বক্তারা

গণঅভ্যুত্থানের ভিত্তি রচনা করেছিল বিএনপি

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা শুক্রবার (৩১ জুলাই) নগরীর নসিমন ভবস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের ভিত্তি রচনা করেছিল বিএনপি। দীর্ঘ ১৭ বছর রক্তঝরা আন্দোলন-সংগ্রাম, অসংখ্য নেতাকর্মীর ত্যাগ, নির্যাতন ও আত্মদানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের পথ সুগম হয়। 

তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে যে প্রতিরোধ ও প্রতিবাদের আবহ সৃষ্টি করেছিল, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অসংখ্য ছাত্র-ছাত্রী, তরুণ ও কিশোর-কিশোরীর আত্মত্যাগের মধ্য দিয়ে এক ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছিল। এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। 

সভায় আগামী ৪ আগস্ট বিকেল জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে নিউমার্কেট পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন করা হয়। 

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এম. এ. আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও আহামেদুল আলম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, এস. এম. ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, খোরশেদ আলম, কামরুল ইসলাম প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত