ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ও ৬টি করপোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন গতকাল শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন।
এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম. কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম ও মো. মাকসুদুর রহমান, ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ আলম, ঢাকা ইস্ট জোনপ্রধান মুহাম্মদ সোলায়মান, ঢাকার ৬টি করপোরেট শাখাপ্রধানসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, শাখাপ্রধানরাই ব্যাংকের মূল চালিকা শক্তি। সাম্প্রতিক সংকট মোকাবিলায় তাদের ভূমিকা ছিল অনন্য ও প্রশংসনীয়।
