বলিউড তারকা অজয় দেবগণ তিন দশকের বেশি সময় ধরে অ্যাকশন, থ্রিলার, কমেডি থেকে পারিবারিক-প্রায় সব ঘরানার সিনেমায় কাজ করে আসছেন। জনপ্রিয় এই অভিনেতা এবার দর্শকের সামনে আসছেন নতুন পরিচয়ে।
ভারতের সনি টিভির একটি সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে। জানা গেছে, বাস্তব অপরাধমূলক ঘটনার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে শো। প্রতিটি পর্বে সত্য ঘটনা অবলম্বনে তদন্ত, রহস্য এবং অপরাধের নানা দিক তুলে ধরা হবে। তবে শোয়ের নাম, সম্প্রচারের তারিখ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
বর্তমানে অজয়ের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। একই সঙ্গে তিনি প্রযোজক হিসেবেও বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করছেন। এবার ছোট পর্দায় তার উপস্থিতি ক্যরিয়ারে আরও একটি নতুন অধ্যায় যোগ করবে।
কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ৫ লাখ জরিমানা
বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী