হামজা চৌধুরী লিস্টার সিটি ছেড়ে আজারবাইজান ক্লাবে যাচ্ছেন!

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০১:৪৭ পিএম

বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে ইউরোপীয় ফুটবলে। আজারবাইজানের শীর্ষ সারির সংবাদমাধ্যম 'অফসাইডপ্লাসডটএজেড'-এর খবর অনুযায়ী, ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে ধারে আজারবাইজানি ক্লাব সাবাহ এফসিতে যোগ দিচ্ছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। তবে চুক্তির বিষয়ে এখন পর্যন্ত লেস্টার সিটি বা সাবাহ এফসি—কোনো ক্লাবের পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক দেওয়া হয়নি।

২০২১ সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ী এই মিডফিল্ডারের ট্রান্সফারমার্কেট অনুযায়ী বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো। ধারে এই দলবদলের প্রক্রিয়া সম্পন্ন হলে সাবাহ এফসির হয়ে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন।

গত মৌসুমে প্রথমবার আজারবাইজান প্রিমিয়ার লিগ জিতে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব খেলছে সাবাহ। প্রথম দুই রাউন্ড জিতে আজ তৃতীয় রাউন্ড খেলতে নামছে তারা।  

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত