করপোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্সের (সিএপিই) উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, ড্রাইভেন বাই টয়োটা বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এ সামিট অনুষ্ঠিত হয়।
জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সামিটে দেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, অর্থনীতিবিদ, আয়কর ও ভ্যাট বিশেষজ্ঞ, করপোরেট নেতৃবৃন্দ, উদ্যোক্তা, আইনজীবী এবং বিভিন্ন খাতের চার শতাধিক পেশাজীবী অংশগ্রহণ করেন।
‘ফ্রম পলিসি টু প্র্যাকটিস’ প্রতিপাদ্যে আয়োজিত সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। জাতীয় বাজেট বাস্তবায়ন, আয়কর, ভ্যাট, কাস্টমস ও রাজস্ব সংস্কার বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় রাজস্ব বোর্ডের করনীতি সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী; জাতীয় রাজস্ব বোর্ড (ভ্যাটনীতি) সদস্য মো. আজিজুর রহমান; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল সদস্য এ কে এম মাহবুবুর রহমান; জাতীয় রাজস্ব বোর্ড যুগ্ম কমিশনার অব ট্যাক্সেস বাপন চন্দ্র দাস। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন মো. আরিফুর রহমান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, করপোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (সিএপিএ)।
জাতীয় বাজেট ২০২৬-২৭-এর আয়কর, ভ্যাট ও কাস্টমসসংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ব্যবসায়িক প্রভাব বিশ্লেষণ করে তিনটি কি-নোট উপস্থাপনা প্রদান করেন প্রথম সচিব ও অতিরিক্ত কমিশনার (কাস্টমস পলিসি ও আইসিটি) তারিক হাসান; যুগ্ম কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আহসান উল্লাহ তরুণ এবং স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কো. পার্টনার স্নেহাশীষ বড়ুয়া এফসিএ।
সামিটে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ‘বাংলাদেশ বাজেট রিভিউ ২০২৬’, যা সিএপিএর ফ্ল্যাগশিপ বার্ষিক প্রকাশনা। এতে জাতীয় বাজেট ২০২৬-২৭-এর আয়কর, ভ্যাট, কাস্টমস, রাজস্ব নীতি, বিনিয়োগ, অর্থনীতি, বাণিজ্য এবং ব্যবসায়িক প্রভাব নিয়ে বিশেষজ্ঞদের বিশ্লেষণধর্মী প্রবন্ধ ও পেশাগত মতামত স্থান পেয়েছে।
সামিট ও প্রকাশনাটির মাধ্যমে নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, পেশাজীবী, শিক্ষাবিদ এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দের মধ্যে তথ্যনির্ভর ও কার্যকর সংলাপের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারি নীতি ও বাস্তব ব্যবসায়িক চর্চার মধ্যকার সংযোগ আরও শক্তিশালী করতে সিএপিই এ ধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তি
