হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) আরও ছয় শিশু মারা গেছে। এর মধ্যে ঢাকায় চার ও সিলেটে দুজন মারা গেছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮১৮ জন। হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৮৬০ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৪০ জনের। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫০ হাজার ৩৭৮ জন।
