ঢাকায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:১৪ এএম

রাজধানীর বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার জন্য গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে ৪টা ৫৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটে গুলশান ডিপ্লোম্যাটিক এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে হাইকমিশনারের সরকারি বাসভবনে গিয়ে দেখতে পায়, রুমে তেমন আগুন নেই, তবে ধোঁয়া ছিল। পরে বালতি ও মগে করে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিস পূর্ণাঙ্গ চেক করে মেশিন দ্বারা ধোঁয়া বের করে ফেলে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়, বাসায় টিভিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকা- ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত