মতলবে ইয়াবা সেবনের সময় ৩ যুবককে গণধোলাইয়, পুলিশে সোপর্দ

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম

চাঁদপুরের মতলব উত্তরে​ ইয়াবা সেবনকালে হাতেনাতে ৩ যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে উত্তম-মধ্যম (গণধোলাই) দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

৬ আগস্ট (বৃহস্পতিবার) উপজেলার গাজীপুরের উদামদি এলাকায় পাম্প হাউজ সংলগ্ন আজিজের বাড়িতে এই ঘটনা ঘটে। 

​আটককৃতরা হলেন মো. রুবেল (৩৯) পিতা: হারুনর রশিদ, গ্রাম: পশ্চিম বাইশপুর, মাহাবুব আলম(৩৭) পিতা: বাচ্চু প্রধান, গ্রাম: পশ্চিম বাইশপুর, মো. কাউসার(২৭) পিতা: আব্দুল সাত্তার গ্রাম: ছোট হলদিয়া।

পুলিশ ও ​স্থানীয় সূত্রে জানা যায়, উদামদি পাম্প হাউজের পাশের আজিজের বাড়িতে তারা সংঘবদ্ধ হয়ে মাদক (ইয়াবা) সেবন করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় সাধারণ জনতা তাদের হাতেনাতে ধরে ফেলে। সে সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। ​সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের উদ্ধার করে  থানা হেফাজতে নেয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, মাদক সেবনকালে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত