জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম

জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, যুগ্ম আহ্বায়ক এ কে এম হারুন অর রশীদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পূরী, হোসেন মোহাম্মদ মন্ডল, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু ও শরীফ জায়েদী, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, সদস্যসচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, নূরুন্নবী ও সেক্সপিয়ার উপস্থিত ছিলেন।

এ ছাড়া ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন নয়ন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্যসচিব মোজাম্মেল হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলাম রয়েল, মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্যসচিব হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ ও সদস্যসচিব রেজোয়ান আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশে অংশ নেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত