এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল এনসিসি ব্যাংক

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৭:৪৫ এএম

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত ‘চতুর্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘বেস্ট পারফরম্যান্স অন রিস্ক ম্যানেজমেন্ট’, বেস্ট ব্যাংক ইন এমএসএমই অ্যাকসেলারেশন এবং বেস্ট পারফরম্যান্স অন অ্যাসেট কোয়ালিটি’ তিনটি ক্যাটাগরিতে স্বীকৃতি অর্জন করেছে এনসিসি ব্যাংক।

গত ২৬ জুলাই ভারতের নয়াদিল্লির হোটেল লে মেরিডিয়েন-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ইন্ডাসইন্ড ব্যাংকের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান, এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এবং ভারতের স্টেট ব্যাংকের (এসবিআই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরিজিৎ বসু এবং প্রাইসওয়াটারহাউসকুপার্স (পিডব্লিউসি) ইন্ডিয়ার অ্যাডভাইজরি প্র্যাকটিসে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস খাতে ইন্টেলিজেন্ট বিজনেস ট্রান্সফরমেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজিত সিং-এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত