ইয়াবাসহ জুলাই যোদ্ধা আটক

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০২:৩০ পিএম

বরগুনায় ২০ পিস ইয়াবাসহ সুমন মৃধা (৩৫) নামে এক জুলাই যোদ্ধাকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে শনিবার (৮ আগস্ট) রাতে আটক করা হয়।

আটক সুমন মৃধা সদর উপজেলার চালিতাতলী গ্রামের আব্দুর রহিম মৃধার ছেলে। তিনি জুলাই আন্দোলনের গেজেটভুক্ত একজন জুলাই যোদ্ধা। সরকারি গেজেটে তার নম্বর ২৯৩।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো.সাজ্জাত হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সুমন মৃধাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেন তিনি ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সুমন মৃধাকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত