দেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। রবিবার (৯ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন দাম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৯ টাকা ৫২ পয়সা। আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার।
এর আগে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৩০ টাকা ৯৯ পয়সা। আর আন্তর্জাতিক রুটে দাম ছিল ০ দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার।
অর্থাৎ, অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বেড়েছে।
এরআগে মে মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুনে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে আরও কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল।
