ময়মনসিংহের ত্রিশালে এক কেজি গাঁজাসহ মো. আবু হানিফ (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ।
পুলিশ জানায়, শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে ত্রিশাল থানার বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার ৬ নম্বর ত্রিশাল ইউনিয়নের বাগান বেঙ্গুলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক্সেল ফিড কোম্পানির পেছনে আবু হানিফের বসতঘরে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেট ফুয়েলের দাম বাড়ল