দিনাজপুরে যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্লিন নোট ম্যানেজমেন্ট এবং ময়লা, ছেঁড়া-ফাটা ও ত্রুটিযুক্ত নোট বিনিময়’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ আগস্ট দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের পরিচালক মো. দেওয়ান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মো. হাসান রুহি ইসলাম ও যুগ্ম পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড, রাজশাহী জোন মুহাম্মদ ফজলুল হক।
বক্তব্যে তিনি বলেন, ‘টাকা শুধু কাগজের নোট নয়; টাকা মানে মানুষের শ্রম, আয়, সঞ্চয় ও স্বপ্ন। আমরা শুধু টাকা গুনি না, আমরা মানুষের আস্থা ও স্বপ্নের মূল্য রক্ষা করি’। তিনি নোটের সঠিক যাচাই, বাছাই, সংরক্ষণ ও বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।
